×

সারাদেশ

এসএসসির ফল ভালো না হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০১:২৭ পিএম

এসএসসির ফল ভালো না হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল আক্তার(১৬) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা গেছে এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো না হওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নিহত জান্নাতুল আক্তার জামসা ইউনিয়নের গোলাই গ্রামের জিন্দার আলীর মেয়ে। 

সোমবার(১৩ মে) ভোরে নিহতের শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয়লা জানায়- ‘জান্নাতুল নবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়। রবিবার ফলাফল প্রকাশের পর দেখা যায় ভুক্তভোগী শিক্ষার্থী পরীক্ষায় পাশ করলেও ফলাফল কাঙ্ক্ষিত হয়নি তার। এ জন্য মন খারাপ ছিলো ওই শিক্ষার্থীর। রাতের কোনো এক সময় সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। 

সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে। কোন সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন তারা। এসময় তার নিজের ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে পরিবারের লোকজনের ডাকচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসে। বিষয়টি মুহূর্তে জানাজানি হলে লোকজন বাড়িতে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ ঘটনায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীর আত্মহত্যার মামলায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

সালমান শাহ হত্যাকাণ্ড রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

হাইকোর্টের রায় অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App