×

সারাদেশ

বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

Icon

পূর্বধলা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৪, ১২:১২ পিএম

বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

ছবি: ভোরের কাগজ

বিদ্যুতের লাইন ত্রুটিমুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের হোগলা ও আগিয়া ইউনিয়নের প্রধান সার্ভিসম্যান মানিক শিকদারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের গোপীনাথ খিলা গ্রামে। 

শনিবার (১ জুন) বিকাল ৩ টায় উপজেলার হোগলা ইউনিয়নের গোপীনাথ খিলা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত মানিক মিয়া নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা গ্রামের হাজী আবুল কাশেমের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান ঘুণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতের লাইন ত্রুটিমুক্ত করার জন্য পল্লী বিদ্যুতের লাইনম্যান মানিক শিকদার বিদ্যুতের খুঁটিতে ওঠেন। বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হঠাৎ করে ঐ লাইনে বিদ্যুৎ চলে আসলে সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

সঙ্গে থাকা লাইনম্যান আব্দুর রহমান জানান বিদ্যুতের সংযোগ বন্ধ করে মানিক মিয়া খুঁটিতে কাজ করতে উঠেন। কিন্তু পুনরায় কিভাবে লাইনটি চালু হয়েছে এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। 

অপরদিকে সাব-স্টেশনের দায়িত্বে থাকা লাইনম্যান মোস্তফা বাশার বলেন, ওই লাইনের জন্য কোন শার্ট ডাউন নেয়া হয়নি। 

পূর্বধলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. জিল্লুর রহমান বলেন, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা ওরা এখানে কি কাজ করছিল তা তিনি অবগত না। তিনি লাশের সঙ্গে আছেন বিস্তারিত পরে জানাবেন। 

নেত্রকোণা সমিতি পূর্বধলা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী গোলাম মোর্তুজা বলেন, লাইনম্যান মানিক শিকদার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বরণ করেছেন এ সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। ওই  ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন । কেন এই ঘটনা ঘটেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App