×

সারাদেশ

আবারো স্বামীকে বেঁধে গৃহবধূ নির্যাতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ০৯:২৬ এএম

আবারো স্বামীকে বেঁধে গৃহবধূ নির্যাতন

গ্রেপ্তারকৃত আসামি।

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) বিকেল ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে নির্যাতিতা গৃহবধূ (৩৫) নয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়া বাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. আব্দুর রহিম (২০) ও একই এলাকার মোহর আলী মুন্সি বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহ (৪১)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুন উর রশীদ জানান, পুলিশের ৫টি ইউনিট ৭ ঘণ্টা অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেন। ঘটনার পর ভয়ে বাড়িছাড়া নির্যাতিতা গৃহবধূকে তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নূর ইসলাম মিয়ার বাড়িতে ঢুকে স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App