×

সারাদেশ

নারী চিকিৎসকের আত্মহত্যা, প্রেমিকের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৮:২৪ এএম

নারী চিকিৎসকের আত্মহত্যা, প্রেমিকের নামে মামলা

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন লাগিয়ে ডা. অপর্ণা বসাক (২৭) নামে এক নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। খন্দকার মাহবুব এলাহী নামে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনার আসামি করে এই মামলা দায়ের করা হয়। 

বুধবার বিকেলে নিহতের মা জোসনা বসাক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামি খন্দকার মাহবুব এলাহীর মা ও বাবার পরিচয় অজ্ঞাত হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত খন্দকার মাহবুব এলাহীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও অপর্ণা বসাকের স্বজনরা। 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি মো. মাঈন উদ্দিন বলেন, মামলা হয়েছে। তবে খন্দকার মাহবুব এলাহী নামক ফেসবুক আইডির ব্যক্তির সন্ধান এখনো পাওয়া যায় যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। আশা করছি অচিরেই তাকে আইনের আওতায় আনা যাবে। 

আরো পড়ুন : চলন্ত ট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

এর আগে মঙ্গলবার (২৫ জুন) সকালে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার লাল দাস ভবনের নীচতলায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন অপর্ণা বসাক। সেদিন বিকেলে ঘটনাটি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মৃত অপর্ণা বসাক তার একটি ফেসবুক পোস্টে প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশে লিখেছিলেন- ভালো থেকো, আমি আর পারছি না। হয়তো আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।

পুলিশ জানায়, ওই নারী চিকিৎসক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। বিগত প্রায় এক বছর ধরে এই নারী চিকিৎসক ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App