টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
ছবি: সংগৃহীত
সিলেট টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জেতা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে আছে নাজমুল হোসেনের দল।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ
