×

সারাদেশ

পাটক্ষেতে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১১:৫৪ এএম

পাটক্ষেতে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মো. রকি (২৮)। ছবি: সংগৃহীত

রাজশাহীতে মোবাইল ফোনে পাটক্ষেতে ডেকে এনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার যুবকের নাম মো. রকি (২৮)। তিনি জেলার পুঠিয়ার বেলপুকুর দোমাদী এলাকার মো. জাকারিয়ার ছেলে। ধর্ষণের শিকার কিশোরী তার প্রতিবেশী।

পুলিশ জানায়, গত ৩ সপ্তাহ ধরে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো অভিযুক্ত রকি। সর্বশেষ শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় ওই কিশোরীকে কৌশলে মোবাইল ফোনে ডেকে আনে রকি। এরপর সন্ধ্যা ৭টায় দোমাদী এলাকার একটি পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে আরএমপির বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, মামলার পর আমরা আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছি। 

আরো পড়ুন: রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ২০

রবিবার (১৪ জুলাই) সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App