×

সারাদেশ

নোয়াখালীতে কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১১:১৬ এএম

নোয়াখালীতে কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে আন্দোলনকারীরা ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালায়। তবে ওই সময় তার বাসভবন বন্ধ ছিল। ওই ঘরে থাকতেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। 

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে আব্দুল কাদের মির্জা সপরিবারে বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানা যায়। এর আগে, বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে এবং আগুন দেয় আন্দোলনকারীরা। এ ছাড়াও কোম্পানীগঞ্জে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

অপরদিকে, একই দিন সকালে নোয়াখালীর জেলা শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে রাস্তায় অবস্থান নেয় হাজার হাজার মানুষ। পরে বেলা দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা মাইজদি শহরে বিজয় মিছিল করে। সকালে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড কার্যালয়, সোনাপুর রেলস্টেশনসহ একাধিক আওয়ামী লীগ নেতার বাসভবন ও অফিসে হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে ওই সময় আওয়ামী লীগ নেতাদের মাঠে দেখা যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা সদর উপজেলার সোনাপুর এলাকায় জড়ো হয়। এরপর তারা সাড়ে ১০টার দিকে সোনাপুর রেলস্টেশনে হামলা চালায়। একই সময়ে নোয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নাসিম উদ্দিন সুনামের বাসায় হামলা চালায়। সেখান থেকে জেলা শহরের রশীদ কলোনীতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের ৩টি বাসায় হামলা ও ভাংচুর চালায় আন্দোলনকারীরা। বাসার নিচে থাকা একটি পিকআপ ভ্যানেও অগ্নিসংযোগ করে তারা।  

স্থানীয়রা জানায়, সকালে জেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ওরফে সিএনজি কামালের সোনাপুর লিংক রোডের অফিসে ও শ্রমিক নেতা রাশেদ উদ্দিনের জেলা পরিষদের সামনের অফিসে হামলা ও অফিস থেকে জিনিসপত্র বের করে আগুন দেয় আন্দোলনকারীরা।  এছাড়া বিকেল থেকে জেলা সদরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর চালানো হয়।

যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, আমাকে হত্যা করার জন্য এই হামলা চালানো হয়। হামলার সময় আমি বাসায় ছিলাম। পরে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে। তাৎক্ষণিক স্থানীয়রা রুখে দাঁড়ালে হামলাকারীরা চলে যায়।  

এ বিষয়ে জানতে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

জ্বালানিমন্ত্রী সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App