×

সারাদেশ

মাদ্রাসা ছাত্রী উদ্ধার, আটক অপহরণকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ০৪:৩০ পিএম

মাদ্রাসা ছাত্রী উদ্ধার, আটক অপহরণকারী

ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের কালীকোর থানা এলাকা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী শারমিন আক্তারকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী রিমন ওরফে ইমন (১৬) কে আটক করেন।

শনিবার সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। অপহৃত মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হামিদুর রহমানের মেয়ে মাদ্রাসা ছাত্রী শারমিন আক্তার (১৫) কে ফুসলিয়ে আত্রাই উপজেলার আটগ্রাম দুর্গাপুর এলাকার আলু বাবুর ছেলে রিমন ওরফে ইমন সহযোগীদের নিয়ে ওই মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ২৪ জুন ওই মেয়ের বাবা হামিদুর রহমান বাদী হয়ে ইমনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে রাণীনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে মাদ্রাসা ছাত্রী শারমিন আক্তারকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী ইমনকে আটক করে পুলিশ। এদিন রাতেই তাদের রাণীনগর থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহরুল হক বলেন, মামলার প্রেক্ষিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয় অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করেছে। উদ্ধার মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। আর আটককৃত অপহরণকারীকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App