×

সারাদেশ

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোভ্যান চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১২:১৫ পিএম

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোভ্যান চালক নিহত

প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়ায় অটোভ্যান ছিনতাইকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোভ্যান চালক মোবারক হোসেন দুলাল (৩৫) আটঘরিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। আটক ছিনতাইকারী হলেন, চাটমোহর উপজেলার চক উথুলী গ্রামের আব্দুল গফুরের ছেলে নাসির হোসেন (২৫)। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার রাতে চাটমোহর থেকে অটোভ্যান ভাড়া করে ৩ জন ছিনতাইকারী আটঘরিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়া উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামে পৌঁছামাত্র অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মোবারক হোসেন দুলালকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। এসময় তার চিৎকারে এলাকাবাসী গিয়ে আহত অটোভ্যান চালককে উদ্ধার ও এক ছিনতাইকারীকে আটক করে। অন্যারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী নাসিরকে আটক করে থানায় নিয়ে যায়। আহত অটোভ্যান চালক মোবারক হোসেন দুলালকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী নেয়ার পথে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। ওসি আরো জানান, আটক নাসিরকে জিজ্ঞাসাবাদ চলে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App