×

সারাদেশ

রাজশাহীতে স্মৃতি পরিষদের কার্যালয় উদ্বোধন: চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাক

Icon

সাইদুর রহমান, রাজশাহী থেকে

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম

রাজশাহীতে স্মৃতি পরিষদের কার্যালয় উদ্বোধন: চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাক

ছবি: ভোরের কাগজ

রাজশাহীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের’ প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় শিল্পপতি আব্দুল ওহাবের স্মরণ সভার মধ্য দিয়ে নতুন এই অফিসের উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা দেশের চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এবং ভাষাসৈনিকের পুত্র সাইদুর রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ রানা সরকার, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, নাগরিক ভাবনার কেন্দ্রীয় আহ্বায়ক হাবিবুর রহমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, রাজশাহী রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিকুর রহমান রিপন প্রমুখ।

এ সময় বক্তারা উল্লেখ করেন, ২০১৬ সাল থেকে রাজশাহীর মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছে ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’। সংগঠনটি জনগণের আস্থার প্রতীক হয়ে নতুন করে রাজশাহীর মানুষের দাবিদাওয়া নিয়ে আবারো এগিয়ে যাবে। বক্তারা দেশের স্বার্থে প্রশাসনকে অবিলম্বে সংস্কার করার আহ্বান জানান। তারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন থামছেই না। আমরা চাই, দ্রুত সংস্কার হোক এবং জনগণের মাঝে স্বস্তি ফিরে আসুক।’

আরো পড়ুন: টিসিবির কার্ড বন্টন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩

সাইদুর রহমান বলেন, ‘দেশে চাঁদাবাজি ১০ গুণ বেড়ে গেছে। এসবের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, তবে তা আমাদের নিজেদের হাতেই।’ তিনি বলেন, ‘বাংলাদেশে তেল-গ্যাসের সংকট থাকলেও দালালের সংকট নেই। এই সংকট যেদিন হবে, সেদিন বাংলাদেশ বদলে যাবে। জিনিসপত্রের দাম কমানোর উদ্যোগ নেই। এভাবে দেশ চলতে পারে না।’

এ সময় সাইদুর রহমান দেশপ্রেমিক সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের উন্নতি ও পরিবর্তনের জন্য রাজনীতিবিদদের হাতে আস্থা রাখতে হবে। তবে রাজনীতিবিদদের ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিত, যাতে তারা দেশ পরিচালনায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।’

এর আগে অনুষ্ঠানে প্রয়াত শিল্পপতি আব্দুল ওহাবের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর তিনি মারা গেছেন, কিন্তু তার অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এই ধরনের গুণীজনদের স্মরণ করে যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App