×

সারাদেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ১০:৫৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ধোপাডাঙ্গা গ্রামের রেজাউল করিম (৪০), তার মা রেখা বেগম (৫৮) ও ভাতিজা অষ্টম শ্রেণির ছাত্র সুজন মিয়া।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশের জমিতে বোরো ধানের বীজ ফেলতে যাচ্ছিলেন রেজাউল। পথে জমির মধ্যে হেলে থাকা বাঁশের খুঁটিতে টানা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিষয়টি টের পেয়ে তার মা রেখা বেগম ও ভাতিজা সুজন তাকে বাঁচানোর চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে মা রেখা বেগম ও ভাতিজা সুজন মিয়া মারা যান। স্থানীয় জনগণ বিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে উদ্ধার করে। পরে আহতাবস্থায় রেজাউলকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকলেছুর রহমান রাজু ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ বিভাগের উদাসীনতা ও কর্তব্য অবহেলার জন্যই মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

নাহিদ ইসলাম ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App