×

সারাদেশ

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

সত্যের পক্ষে  লড়বে, নতুন সাজে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব গড়বে এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোড় সংলগ্ন উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবকে বেগবান ও গতিশীল করার লক্ষ্য নিয়ে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের তুহিন, কার্যনির্বাহী সদস্য রবিদুল ইসলাম ও শাকিল মাহমুদ প্রমুখসহ অনেকে। সভায় বক্তারা উপজেলা প্রেসক্লাবকে আগামী দিনে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। 

এসময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। দেশ ও জাতির কল্যাণে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। এর আগে মতবিনিময় সভায় বিগত সভার আলোচ্য বিষয় ও কার্যবিবরণী পাঠ করা হয়। সবশেষে এক নৈশভোজের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App