×

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনে সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক স্থানে দশ যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা ও এক বাসের চালক ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর থেকে মহাসড়কে প্রচণ্ড কুয়াশা ছিল। কুয়াশায় সামান্য দূরত্বের কিছু দেখা যাচ্ছিল না। এতে এক্সপ্রেসওয়ের ষোলঘর থেকে হাসাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহনের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ, কার্ভার্ডভ্যানসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০-১৫ জন আহত হয়েছেন।’’

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মারজিয়া মাহবুব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে, এক জন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App