×

সারাদেশ

গুঁড়িয়ে দেয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল, বাদ যায়নি জাতীয় ৪ নেতাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

গুঁড়িয়ে দেয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল, বাদ যায়নি জাতীয় ৪ নেতাও

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে কিছু অজ্ঞাত ব্যক্তিরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভেকু মেশিন দিয়ে ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করেই একটি ভেকু পৌরে উদ্যানের মধ্যে ঢুকে পড়ে।  পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেয়। যদিও ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের এক পাশেই ভাঙা হয়েছিল। সোমবার (৩০ ডিসেম্বর) পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই এ ব্যাপারে কিছু বলতে পারছি না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App