×

সারাদেশ

কারখানার বয়লার বিস্ফোরণে আহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

কারখানার বয়লার বিস্ফোরণে আহত ১২

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে কারখানা স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সুজন নামের একজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

অন্য আহতরা হলেন রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী, শাহ্জাহান। অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে স্থাপন করা বয়লারটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করে। এ সময় হয়তো তারা খেয়াল করেনি যে, সেটি পানি নিচ্ছে কিনা। এদিকে পানি না পাওয়ায় বয়লার হিট হতে হতে যখন স্ট্রিম আউটলাইন ছেড়েছে, তখনই বয়লারটির বিস্ফোরণ হয়। পানি ছিল না হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।

মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমরা ছয়জন রোগী পেয়েছি, তাদের মধ্যে কারো কোনো বড় ধরনের ইনজুরি নেই। এদের মধ্য ইয়াছিন আলীকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গেছেন। সুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এইচডিএফ অ্যাপারেলস্ লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা পাঁচ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুজন শ্রমিক গুরুতর ও ১০ জন শ্রমিক সামান্য আহত হন। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসক দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বাঁ পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে অনেকে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App