×

সারাদেশ

রামগড়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

Icon

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম

রামগড়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়  উপজেলায় বিষপানে সোমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন  বিষয়টি নিশ্চিত করেন।

সোমা ওই উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া গ্রামের আবু তাহের এর স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার (২২ জানুয়ারি) বিকেলের কোন এক সময় বিষপান করেন সোমা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন মো. মনতাজ উদ্দিন জানান, ৮ বছর পূর্বে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে সোমা আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন আবু তাহের।  তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কি কারণে সোমা বিষপান করেছে তা কেউ বলতে পারেনি। তাদের মেয়ে সোমা বিষপান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এমন সংবাদ পেয়ে তারা ছুটে আসেন পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

থানার তদন্ত কর্মকর্তা এসআই মহসিন মোস্তফা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রামগড় থানায় একটি অপমৃত্যর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম

বাংলাদেশকে নিষিদ্ধের দাবি, আইসিসিতে বুলবুলের চিঠি

বাংলাদেশকে নিষিদ্ধের দাবি, আইসিসিতে বুলবুলের চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App