×

ক্রিকেট

বাংলাদেশকে নিষিদ্ধের দাবি, আইসিসিতে বুলবুলের চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:০৩ পিএম

বাংলাদেশকে নিষিদ্ধের দাবি, আইসিসিতে বুলবুলের চিঠি

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির তহবিল বন্ধ এবং আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

জাতীয় ক্রীড়া পরিষদ গত এপ্রিলে আমিনুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিলেও তিনি বরাবরই নিজেকে বৈধ সভাপতি দাবি করে আসছেন। আইসিসিতে পাঠানো চিঠিতেও তিনি নিজেকে বৈধ সভাপতি হিসেবে উল্লেখ করে, পুনরায় দায়িত্বে বহাল না করা পর্যন্ত বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার কয়েকটি সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর ভিডিও বার্তায় আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন, “এটি সম্পূর্ণ মিথ্যে কথা।” তবে আইনজীবীর মাধ্যমে আইসিসিতে পাঠানো ওই চিঠির বেশ কয়েকটি অংশ সংবাদকর্মীদের হাতে এসেছে। সেখানে আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরও রয়েছে।


চিঠির ‘পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইসিসি তহবিল স্থগিতকরণ’ শিরোনামের অংশে বলা হয়েছে, বিসিবির জন্য বর্তমানে প্রদেয় বা ভবিষ্যতে প্রদেয় সব আইসিসি তহবিল এসক্রোতে (শর্তসাপেক্ষে আটকে রাখা) রাখা বা স্থগিত করা হোক, যতক্ষণ না নির্বাচিত বোর্ড পুনর্বহাল হয় অথবা আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটি (ডিআরসি) চূড়ান্ত সিদ্ধান্ত দেয় এবং বাংলাদেশে চলমান আদালতের মামলার নিষ্পত্তি হয়। পাশাপাশি ৭ জুন ২০২৬ সালের নির্বাচনের ভিত্তিতে বিসিবির কর্তৃত্ব দাবি করা কোনো ব্যক্তিকে আইসিসির তহবিল না দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন : অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ খোয়াল টাইগাররা

চিঠির ‘বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি’ শিরোনামের অংশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে আনুষ্ঠানিকভাবে জানানো হোক যে রাজনৈতিকভাবে প্রভাবিত ভোটার তালিকার মাধ্যমে অনুষ্ঠিত ৭ জুন ২০২৬ সালের নির্বাচন আইসিসির সংবিধানের ২.৪(গ) ও ২.৪(ঘ) ধারা লঙ্ঘন করেছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, আইসিসি ৭ জুন নির্বাচিত কোনো বোর্ডকে বিসিবির বৈধ পরিচালনা কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেয় না। একই সঙ্গে নির্বাচিত বোর্ডকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে আইসিসির সংবিধানের ২.১০(ক) ধারা অনুযায়ী বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির তহবিল জব্দ এবং আইসিসি ইভেন্ট থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App