×

সারাদেশ

সখীপুরে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Icon

প্রতিনিধি (সখীপুর) টাঙ্গাইল

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম

সখীপুরে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশনের সহায়তায় অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা বাংলোতে এ আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ১১৮ জন চলাচলে অক্ষম প্রতিবন্ধী এ সুবিধা আওতাভুক্ত হয়েছেন। এজন্য প্রান্তিক পর্যায়ে মানুষের সঙ্গে সমন্বয় করে এবং ছাত্র-জনতার সহযোগিতায় অক্ষমদের বাছাঁই করা হয়।

চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সত্ত্বাধিকারী সালাউদ্দিন আলমগীর রাসেলের (সিআইপি) ভূয়সী প্রশংসা করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক রুহুল আমিন মুকুল, লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বাচ্চু মিয়াসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App