×

সারাদেশ

সীমান্তে ঢুকে ৫ কৃষককে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

সীমান্তে ঢুকে ৫ কৃষককে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে বাংলাদেশে প্রবেশ করে পাঁচ কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে।

খবর পেয়ে সীমান্ত এলাকার বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন।

পরে বিজিবি সদস্যরা তাদের শান্ত করেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৯৩০ (এইচ এস) এর কাছে এ ঘটনা। বিজিবির গোরকমণ্ডল বিওপির হাবিলদার দেলবর হোসেন এই তথ্য জানিয়েছেন। 

আহতরা হলেন- কৃষ্ণানন্দ বকসী গ্রামের শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০) এবং রিপন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া পার হয়ে সীমান্তের শূন্যরেখায় প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে কাজ করা বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করলে উভয়পক্ষে মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করেন। এতে পাঁচ কৃষক আহত হন। খবর পেয়ে গ্রামবাসী বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা শুরু হয়।

স্থানীয় রুবেল ইসলাম বলেন, দুপুরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে তাদের বাধা দেওয়া হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করেন।

বিজিবির দেলবর হোসেন বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, বিএসএফ বাংলাদেশে এসে মারধর করবে এটা এত সহজ না। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App