×

সারাদেশ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:৪৬ পিএম

ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পলাশ হোসেনকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় বকাবকি ও হত্যার হুমকি দিয়েছেন ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম। এ ব্যাপারে সোমবার (২ জুন) সাংবাদিক পলাশ হোসেন হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৬১। 

জানা যায়, রবিবার দৈনিক ভোরের কাগজ অনলাইনে  ‘দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে: ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন বিকেলে  জহুরুল ইসলামের ব্যক্তিগত নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। 

এ ঘটনায় তিনি পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে অবগত করে সোমবার জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি জিডি করেন। সাংবাদিক পলাশ হোসেন জানান, সংবাদটি দৈনিক ভোরের কাগজে প্রকাশের পর ১ জুন বিকেলে মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় বকাবকি ও দেখে নেওয়ার হুমকি দেন।

তিনি আরও জানান হুমকির প্রমাণ হিসেবে তার কাছে একাধিক ডকুমেন্ট রয়েছে। তিনি জীবনের নিরাপত্তার জন্য পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

এ ব্যাপারে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, পলাশ হোসেন একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App