×

সারাদেশ

নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে প্রাণ গেল আনসার সদস্যের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে প্রাণ গেল আনসার সদস্যের

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে চট্টগ্রামের আনোয়ারায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এতে আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন, যারা বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আনসার সদস্যের নাম মো. আব্দুল জব্বার। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। তিনি চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ২৩ জন সদস্য বহনকারী একটি বাস ফেরার পথে কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। 

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল জব্বার। দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজন বর্তমানে চট্টগ্রাম বিএনএস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) এবং সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আনসার সদস্যের এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৫ লাখ ৭৬ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App