×

সারাদেশ

সাতক্ষীরায় পাটকেলঘাটায় সেতুর ওপর ছুরিকাঘাত করে ছিনতাই

Icon

কিশোর কুমার,তালা (সাতক্ষীরা) থেকে

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

সাতক্ষীরায় পাটকেলঘাটায় সেতুর ওপর ছুরিকাঘাত করে ছিনতাই

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদহ ব্রিজের ওপর শিশির ইসলাম (৩৭) নামে  এক যুবককে গলায় ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ফেব্রুয়ারি)  রাত নয়টার দিকে  এ ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয়রা তাকে  উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি  নার্সিংহোমে ভর্তি করেছে বলে জানা গেছে । আহত শিশির ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার বগা গ্রামের বাসিন্দা। তিনি আকিজ কোম্পানির সেলস ম্যান হিসাবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  শনিবার রাত ৯টার  দিকে শাকদহ ব্রিজ দিয়ে বাড়ি ফেরার সময় চারজন দুর্বৃত্ত ওই যুবকের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল  ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাটকেলঘাটা নার্সিংহোমে নিয়ে যায়।

পাটকেলঘাটা নার্সিংহোমের চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে ঘটনাটি দেখার পর শেখ মো. ইব্রাহিম ভাই নামক এ ব্যাক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে দিয়ে হামলাকারীদের পরিচয় শনাক্তে সবার সহযোগিতা চেয়েছেন। একই সাথে ঘটনার বিষয়ে তথ্য জানলে নিকটস্থ থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। ভিডিওটি দেখে সম্প্রতি ব্রিজ ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে । তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)  এইচ এম লুৎফর কবির  জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছে।ঘটনাটি  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নজরুল সরোবর’ হবে ধানমন্ডি লেকের পাশে: ডিএসসিসি প্রশাসক

‘নজরুল সরোবর’ হবে ধানমন্ডি লেকের পাশে: ডিএসসিসি প্রশাসক

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

জাহ্নবীর আপত্তিকর এআই ভিডিও, এবার মুখ খুললেন অভিনেত্রী

জাহ্নবীর আপত্তিকর এআই ভিডিও, এবার মুখ খুললেন অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App