×

সারাদেশ

শিমুল বাগানে হাজারও প্রকৃতিপ্রেমীদের ভিড়

Icon

মো. সাজ্জাদ হোসেন শাহ্, সুনামগঞ্জ থেকে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

 শিমুল বাগানে হাজারও প্রকৃতিপ্রেমীদের ভিড়

ছবি: প্রতিনিধি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রেশ কাটতে না কাটতেই  ফাল্গুনে বসন্তের ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতি। হাওর বেষ্টিত ভাটির জনপদ ও পর্যটন খ্যাত, সুনামগঞ্জের তাহিরপুরে দেশের বৃহৎ শিমুল বাগানে সারি সারি শিমুলের ডালে ডালে, শাখায় শাখায় এখন শুধুই রক্তরাঙা শিমুল ফুলের সমারোহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিমুল ফুলের সুন্দর্য দেখতে আসছেন হাজারো মানুষ। 

সরজমিনে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের শিমুল বাগানে হাজারও প্রকৃতিপ্রেমীদের পদচারণায়  মুখরিত হয়ে উঠেছে। চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাওর বেষ্টিত ভাটির জনপদ ও পর্যটন খ্যাত, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মনিগাও (ইলামপুর) এ অবস্থিত দেশের বৃহৎ শিমুল বাগান, আলহাজ্ব জয়নাল আবেদীন শিমুল বাগান মেতে উঠেছিল রক্তলালের উৎসবে। ভারতের মেঘালয় থেকে বয়ে আসা পাহাড়ি নদী জাদুকাটার তীরে। এই শিমুল বাগানে এখন ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে কোকিলের কুহুকুহু ডাক। সারি সারি সবুজ শিমুলের ডালে ডালে, শাখায় শাখায় এখন শুধুই রক্তরাঙা শিমুল ফুলের সমারোহ। শতকোটি শিমুল ফুলের রাজত্বে, গাছের ডালে ডালে জোড়ায় জোড়ায় কোকিলের কুহুকুহু কলতানে মুখরিত এক স্বপ্নপুড়ির স্বর্গরাজ্য।

বসন্তের এমন দিনে, ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা বসন্তের বাতাস দোলা দিচ্ছে। বাগানের প্রতিটি শিমুল গাছে এবং এখানে আসা হাজারো পর্যটকদের। সেই সাথে ফাগুনের মাতাল  হাওয়ায়, ক্ষণে ক্ষণে ঝরে পড়ছে শত শত  রক্তরাঙা শিমুল ফুল। দুর থেকে অথবা উপর থেকে বাগানের দিকে তাকালে, মনে হবে কোনও এক দুর পাহাড়ের মাঝখানে দাউ দাউ করে জ্বলছে, আগ্নিগিরি। চারদিকে শুধুই লাল আর লাল। এ যেন, পাহাড়, নদীর কুলঘেষে লাল সবুজের মায়াবী মেলবন্ধন। পাহাড়ি নদী জাদুকাটার তীরে প্রায় শত একর মরুভূমিতে ২ হাজারের অধিক শিমুল বাগানে এখন এমনই রাশি রাশি মুগ্ধতা। 

এখানে আসা পর্যটকরা বলছেন, ফাগুনের আগুন লাগা এমন মনহারানো প্রকৃতির এই আগুনের সূত্রপাত যেন, প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের এই শিমুল বাগান থেকেই। 

গতকাল দেশের নানা প্রান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমী পর্যটকরা, ফাগুনের রক্তরাঙা এমন আগুন কুড়িয়েছে মন জুড়িয়েছেন। নির্বাচনী বৈতরণী পার করে, প্রকৃতির এমন অপরূপ রঙিন দৃশ্য যেন স্বস্তি এনে প্রকৃতিপ্রেমী মানুষের মনে।

রাজধানী ঢাকা থেকে আগত পর্যটক এস এম মুন্না বলেন, প্রতি বছরই বসন্ত উপভোগ করতে, বন্ধুদের নিয়ে এখানে আসি। কারণ দেশের আর কোথাও এত বড় শিমুলের রাজ্য নেই।

রাজধানী ঢাকার একটি ট্যুরিজম কোম্পানির এম ডি ইসমত আরা বলেন, আমরা অনেক আগে থেকেই আমাদের ক্লায়েন্টদের জানিয়ে দেখছিলাম। ৩০ জনকে নিয়ে এসেছিলাম। তারা সারাদিন হেসেখেলে অনেক আনন্দ উপভোগ করেছেন।

বাগান মালিকের জ্যৈষ্ঠ ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন জানিয়েছেন, বাবা শখের বসে বাগানটি করেছিলেন। বাবা দেখে যেতে পারেন নি। তবে তিনি বলেছিলেন, একদিন এই বাগানটি দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠবে। গত ১০ বছর ধরে, বসন্ত এলে বাগানে দেশে বিদেশে হাজারও পর্যটক আসেন। জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায়, আমরা বাগানে পর্যটকদের সর্বোচ্চ সেবাদেয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা করে রেখেছি।

জানা যায়, ২০০৩ সালে তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের কৃতি সন্তান, দানবীর, শিক্ষানুরাগী নানা উপাদিতে ভূষিত। তাহিরপুর বাদাঘাট ইউপি চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদীন, পতিত বালুভুমিতে গড়ে তোলেন এই শিমুল বাগান। সময়ের স্রোতে ২৩ বছর পূর্বের এই বাগানটি,  এখন হয়ে উঠেছে, দেশের বসন্তের অন্যতম আকর্ষণ।

সময়ের স্রোতে একদিন বসন্ত ফুরাবে ঠিকই, তবে শিমুল বাগানের লাল শিমুল ফুলের টান রয়ে যাবে বছরজুড়ে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

‘কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি’

বিদায়ী ঢাবি ভিসির বিবৃতি ‘কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App