×

সারাদেশ

সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৯:৫৬ পিএম

সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়িতে সেতু ভেঙে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচল করে এ রাস্তায়। শনিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা উত্তর আন্ধারুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে উত্তর আন্ধারুপাড়াস্থ পাহাড়ি নদী চেল্লাখালী থেকে উত্তোলিত বালু নিয়ে একটি ট্রাক কোচপল্লী খলচান্দায় যাওয়ার রাস্তা দিয়ে আসছিল। কিন্তু প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও অতিরিক্ত বালু লোড করায় শান্তির মোড় সংলগ্ন সেতুতে উঠামাত্রই ধসে যায়। ফলে ওই রাস্তা দিয়ে ছোট-বড় সবধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আন্ধারুপাড়া সেতু সংলগ্ন এলাকা ও ভারতঘেঁষা খলচান্দায় বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করেন। একই সঙ্গে অবৈধ স্থান থেকে বালু উত্তোলনের দায়ে মাসুদ মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে আটক করা হয় এবং অভৈধভাবে উত্তোলিত বালুভর্তি দুইটি ট্রাক জব্দ করা হয়।

ইদ্রিস আলী ও আব্দুল খালেকসহ এলাকাবাসী জানান, প্রায় দেড় যুগ আগে স্থানীয় উপজাতিদের যাতায়াতের সুবিধার্থে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উত্তর আন্ধারুপাড়ার পাহাড়ি সড়কে পাকা সেতু নির্মাণ করে দেয়। কয়েক বছর ধরে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচল করায় সেতুটি কিছুদিন আগে ক্ষতিগ্রস্ত হয়। তারপরও অবাধে বালু পরিবহন চলতে থাকায় শনিবার রাতে পুনরায় অতিরিক্ত বালুবাহী একটি ট্রাক সেতু পার হতে গেলে একাংশ ভেঙে খালে পড়ে যায়। এর ফলে স্থানীয়দের দুর্ভোগ বেড়ে গেছে। বন্ধ হয়ে গেছে ওই পথে যানবাহন চলাচল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনের অভিযোগে এক ব্যবসায়ীকে আটক ও দুইটি ট্রাক জব্দ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App