×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান দুপক্ষের হট্টগোলে পণ্ড হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের দুইপক্ষের গ্রুপিংয়ের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সভাপতিত্বে  এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও শহীদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।  এরপর বক্তব্যের পালা শুরুতেই উপস্থাপক উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদের নাম ঘোষণা করতেই সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা তাকে বক্তব্য দিতে বাধা দেন। এতে দুপক্ষের উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারী কমিশনার (ভূমি)  তৌফিক আজিজের নির্দেশে দ্রুত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পর উপস্থাপকের ঘোষণা মোতাবেক বক্তব্যে দেওয়ার জন্য মঞ্চে উঠা মাত্র শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান সনু ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সংগঠনিক সম্পাদক তরিকুল আলমসহ কয়েকজন দেন।

অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু পাল্টা অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্তের বাইরে বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেনের নাম ঘোষণা করা হলে তাকে বাধা দেওয়া হয়েছে। কোনো গোলমাল করিনি। সংবর্ধনা অনুষ্ঠানে কে কে বক্তব্য দিবে তা আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ জানান, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত  অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App