×

সারাদেশ

সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:১৬ পিএম

 সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকের ভেতর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভুইয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর জামেলা বেগম দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে যায়।

শনিবার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের জামাতা আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার শাশুড়ি প্রতিদিনের মতো রাতেও বাড়িতে একাই অবস্থান করছিলেন এবং রোজা রেখেছিলেন। সকালে আমরা খবর পাই যে অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।’

স্থানীয় ইউপি সদস্য মুরাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বলেন, ‘এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App