×

সারাদেশ

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর তীরে ধসে বালুর নিচে চাপা পড়ে শাহ আলম (১৯) নামের এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে যাদুকাটা নদীর লাউড়েরগড় ডালারপাড় এলাকার জামাইল্লার চড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

‎‎স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,  প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর সকাল থেকে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকার ডালারপাড় জামাইল্লার( জামালের) চড়ে ৮/১০ টি নৌকা নিয়ে শতাধিক শ্রমিক অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলন করেতে যায়। এ সময় হঠাৎ করেই নদীর পাড় ধসে শাহ আলমের উপর পড়লে শাহ আলম বালুর নিচে চাপা পড়ে। পরে তার সাথে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই  স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায়  একটি অপমৃত্যুর  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App