নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল জব্দ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
নরসিংদীতে অবৈধভাবে মজুদ করে রাখা নয় হাজার লিটার ডিজেল জব্দ করে প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২টার দিকে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়ায় যৌথ অভিযান চালিয়ে এ জ্বালানি তেল জব্দ করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ।
মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে বেআইনিভাবে মজুদ করা এই নয় হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
জব্দ করা তেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয় এবং পরে মাধবদীর ভগিরতপুর এলাকায় এম কে সিএনজি ফিলিং স্টেশনের কাছে সরকার নির্ধারিত দামে মোট ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকায় বিক্রি করা হয়, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
