×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজের দু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

নিখোঁজের দু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর স্কুল শিক্ষার্থী নিশাতের (৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী।

ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ, ডিবি, র‍্যাব ও পিবিআই-এর সদস্যরা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত চিপস কেনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সদর থানায় একটি জিডিও করা হয়।

পরে শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে নিশাতের বাড়ির অদূরে একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পায়।

বিষয়টি নিশাতের পরিবারকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে নিশাতের পরিহিত কাপড় দেখে তার মরদেহ শনাক্ত করে। এদিকে স্থানীয়রা নির্মম ও রহস্যজনক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাটির তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

 রায়গঞ্জে বিপুল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

রায়গঞ্জে বিপুল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

জ্বালানি সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নে সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নে সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App