×

সারাদেশ

সুন্দরগঞ্জে অস্ত্র ও গুলিসহ জাতীয় যুব সংহতি নেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৪ পিএম

সুন্দরগঞ্জে অস্ত্র ও গুলিসহ জাতীয় যুব সংহতি নেতা গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়কগোলাম রব্বানী রুবেলকে রিভালভার ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাহাবুর রহমান (৩২) নামে এক আসামি ৩ (তিন)দিনের পুলিশ হেফাজতে থাকা অবস্থা তার দেয়া তথ্যমতে সুন্দরগঞ্জ থানাধীন মধ্য পরান গ্রামে আসামি মোঃ গোলাম রাব্বানী রুবেলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় গোলাম রাব্বানী রুবেলে এর হেফাজতে থাকা একটি রিভলবার এবং ৬ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে গাইবান্ধা আদালতে সোপর্দ্দ করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহিল জামান অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App