×

সারাদেশ

পুলিশ পাহারায় হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২১, ০৪:০০ পিএম

পুলিশ পাহারায় হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেপ্তার

হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওযার পৌনে ১০ ঘন্টা পর তাকে গ্রেপ্তার করা হয়। ছবি: ভোরের কাগজ

নেত্রকোণায় মদন থানা পুলিশের পাহারায় থাকা গরু চুরি মামলার এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওযার পৌনে ১০ ঘন্টা পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে পালানোর পর রাত সোয়া ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমাবার নেত্রকোণা আদালতে নেওয়ার পথে মদন উপজেলা সদর বাজার এলাকা থেকে পালিয়েছিল ওই আসামি। আসামির নাম পলাশ। জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে তিনি। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, পলাশ পালানোর পর তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক অভিযানে নামে। গোপন সংবাদ ছিল পলাশ কেন্দুয়া উপজেলা সদরের সাউদপাড়া এলাকায় একটি ফিলিং ষ্টেশনের পাশে অবস্থান করছে। তখন দ্রুত সেখানে অভিযান চালিয়ে হাতকড়াসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মদন থানায় নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে থানা থেকে আদালতে তাকে সোপর্দ করতে নিয়ে যাওয়া হয়। রবিবার বিকেলে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া থেকে চুরি হওয়া একটি গরুসহ পলাশকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে মদন থানায় সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয় পলাশের বিরুদ্ধে। ওই মামলায় সোমবার দুপুরে নেত্রকোণা আদালতে সোপর্দ করতে তাকে নিয়ে থানা থেকে বের হয় ৩ জন পুলিশ। সিএনজি চালিত অটোরিক্সায় যাওয়ার সময় মদন বাজারে পৌঁছলে বৃষ্টি শুরু হয়। এই সুযোগে হাতকড়া পড়া অবস্থাতেই দৌড়ে পালিয়ে যায় পলাশ। পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, আদালতে নেয়ার সময় মদন বাজারে বৃষ্টির মধ্যে অটোরিক্সাতে আসামিকে রেখে একজন পুলিশ সদস্য ফটোকপি করতে একটি দোকানে যায়। বাকি দুইজন পুলিশ সদস্য আসামির কাছে ছিলেন। এ সময় পালিয়ে যায় পলাশ। আসামিকে রেখে কেন অসতর্ক থেকেছে ওই পুলিশ সদস্যরা তা খতিয়ে দেখা হবে বলেও জানান পুলিশ সুপার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App