×

রংপুর

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

Icon

হাবিবুর রহমান হবি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

ছবি : ভোরের কাগজ

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে সমাবেশে যোগ দিতে জেলার সাত উপজেলার বিপুল নেতাকর্মী পৌরপার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম সরকার এমপি।

জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপি-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান-এর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি মো. ফাহিম মণ্ডল, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত গাইবান্ধা পৌরসভা মেয়র প্রার্থী ফয়সাল কবির রানা, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুন্নবী প্রধান এবং জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান।

এ সময় গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক এ.কে.এম. ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মণ্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা জুলাইয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা এবং গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত জাতীয় সংসদে উপস্থাপন করে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকার গণভোটের ফলাফল বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। তারা দাবি করেন, দেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানে তুষারধসে নির্মল পুরজাসহ নিহত ১০

পাকিস্তানে তুষারধসে নির্মল পুরজাসহ নিহত ১০

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

ঢাকা সফরে যে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

ঢাকা সফরে যে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App