×

রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:২১ পিএম

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

ছবি : সংগৃহীত

রংপুর শহরে একসময় একাধিক সিনেমা হল থাকলেও দর্শক সংকট, ব্যবসায়িক মন্দা এবং বিনোদনের মাধ্যমের পরিবর্তনের কারণে একে একে সব প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে। সর্বশেষ চালু থাকা শাপলা টকিজও শুক্রবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

হলটির মালিকপক্ষের প্রতিনিধি সাইদুর রহমান সুমন জানান, শাপলা টকিজ ভাড়ার ভিত্তিতে পরিচালিত হচ্ছিল। তবে ভাড়াটিয়া চুক্তির শর্ত লঙ্ঘন করে সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে অভিযোগ ওঠে।

তিনি বলেন, “এতে আমাদের পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। হলটির প্রতিষ্ঠাতা আমার চাচা মরহুম মাসুম মিয়া একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তার প্রতিষ্ঠানে এ ধরনের কর্মকাণ্ড চলতে দেওয়া সম্ভব হয়নি। রংপুর চেম্বারের নেতাদের সঙ্গে আলোচনা করেই হলটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

হলের সামনে দোকান পরিচালনাকারী শ্যামল কুমার রায় বলেন, কেন হলটি বন্ধ করা হয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে শুক্রবার হল থেকে বিভিন্ন মালামাল সরিয়ে নিতে দেখেছেন।

রংপুরের সাংস্কৃতিক সংগঠক জহির আলম নয়ন বলেন, “শাপলা টকিজ বন্ধ হওয়ার মধ্য দিয়ে রংপুর এখন বাণিজ্যিক সিনেমা হলশূন্য শহরে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, মানুষ এখনো ভালো মানের চলচ্চিত্র বড় পর্দায় দেখতে আগ্রহী। তাই প্রেক্ষাগৃহ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে রংপুরে আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জানা গেছে, পাকিস্তান আমলে রংপুর শহরে শাপলা টকিজ, দরদী হল, ওরিয়েন্টাল, লক্ষ্মী টকিজ, নূর মহল, চায়না টকিজসহ প্রায় ১০টি সিনেমা হল ছিল। কিন্তু সময়ের সঙ্গে দর্শক কমে যাওয়া, ব্যবসায়িক লোকসান এবং আধুনিক বিনোদনমাধ্যমের বিস্তারের কারণে একে একে সব প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। শাপলা টকিজ বন্ধ হওয়ার মধ্য দিয়ে রংপুরে বাণিজ্যিক সিনেমা হলের শেষ অধ্যায়ও শেষ হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App