×

সারাদেশ

লাউয়াছড়ার সড়কে গাছ পড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯ এএম

লাউয়াছড়ার সড়কে গাছ পড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের দিক থেকে আসা জান্নাতুল কার্গো সার্ভিস নামে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে।

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে একটি সেগুন গাছ, একটি চাপালিশ গাছের বড় ডাল ও বৈদ্যুতিক তারসহ খুঁটি ভেঙ্গে পড়ে সন্ধা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত ওই সড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ ‍ছিলো।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল গেটের পাশে পার্কি এলাকায় শ্রীমঙ্গল শহরের দিক থেকে আসা জান্নাতুল কার্গো সার্ভিস নামে একটি কাভার্ড ভ্যান একটি গাছে ধাক্কা মেরে চলে যায়। ধাক্কায় একটি সেগুন গাছ ভেঙ্গে পড়ে একটি চাপালিশ গাছের বড় ডালের উপর। ফলে সে ডালও ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও তারের উপর। এতে ছিড়ে যায় বৈদ্যুতিক তার। ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক খুঁটিও। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।

প্রত্যক্ষদর্শী সিএনজি অটো চালক সুরঞ্জিত জানান, গাছের মাথা ভেঙে একটি চাপালিশ গাছের উপর পরে। এ সময় চাপালিশের বিশাল একটি ডাল ভেঙ্গে পড়ে। এদিকে দুই গাছের ধাক্কায় বিদ্যুতের তার সমেত একটি খুঁটি রাস্তার উপর পরে যায়।

লাউয়াছড়া বন প্রহরি আলী হায়দার জানায়, কাভার্ড ভ্যানটি কমলগঞ্জের মাধবপুর চা বাগান থেকে চা পাতা আনতে যাচ্ছিলো। অল্পের জন্য ওই কাভার ভেনসহ আরো ২টি গাড়ি রক্ষা পেয়েছে।

এ ঘটনায় রাস্তা দুই পাশে এ সময় শতাধিক সিএনজি চালিত অটোরিকশা, বাস, টমটম, ট্রাক ইত্যাদি আটকা পড়ে। এদিকে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সাভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে রাস্তার উপরে থেকে সরিয়ে দিলে রাত ১০টায় যান চলাচল স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App