×

সারাদেশ

শ্রীবরদীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার                                                                        

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৩ পিএম

শ্রীবরদীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার                                                                        

শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে হিরোইন ক্রয়-বিক্রয় কালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো  শ্রীবরদী পৌর শহরের নয়াপাড়া তাতিহাটি মহল্লার ইসমত আলীর ছেলে মারফত আলী (৩৮), কোরবান আলীর ছেলে মন্টি (২৩)। ২০ সেপ্টেম্বর সোমবার রাতে পৌরশহরের তাতিহাটি নয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে পুলিশ ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাহিদ চৌধুরির নির্দেশে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই নাজমুল আমিন  ও এএসআই জুবায়ের হোসেন সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ ঘটনায় শ্রীবরদী থানার এসআই মো নাজমুল আমিন বাদী হয়ে, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মাদক নিজ হেফাজতে  রাখা ও সহায়তার অপরাধে আটক ২ জনসহ অজ্ঞাত এক জনকে আসামী করে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীবরদী উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে উপহার দিতে চাই। এরই লক্ষ্যে পুলিশ মাঠে বিরামহীনভাবে কাজ করছে। মাদকের সাথে পুলিশের কোন আপোষ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App