×

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

ছবি : সংগৃহীত

ক্যান্ডির অন্য সব ব্যাটিং সহায়ক পিচের মতো আজকেরটি মোটেও ছিল না। বল ঠিকভাবে ব্যাটে আসছিল না। সময় যতই গড়াচ্ছিল, পিচ মন্থর হয়ে যাচ্ছিল। তার ওপর কয়েক দিনের টানা বৃষ্টিতে আউটফিল্ডে বল থেমে যাচ্ছিল।

এ কারণেই ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন ১৪৭ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করা এই মাঠে সহজ হবে না। কিন্তু শ্রীলঙ্কার পাঁড় ভক্তরা কি এসব কথাকে পাত্তা দেন? তারা ধরেই নিয়েছিলেন ঘরের মাঠে তাদের দল হেসেখেলে জিতবে। 

কিন্তু ঘটল এর উল্টোটা। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে হতাশায় মুষড়ে পড়লেন লঙ্কান সমর্থকরা।

কয়েকজনকে কাঁদতেও দেখা গেল। ইংল্যান্ডের করা ১৪৬ রান টপকাতে নেমে যে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ হুড়মুড়িয়ে পড়ল! মাত্র ৯৫ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই কোনো দলের সর্বনিম্ন স্কোর।

বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ইংল্যান্ড।

এবারের আসরে এই প্রথম কোনো দল ১৫০-এর কম রানের লক্ষ্য দিয়ে জিতল।

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০ ওভারে ১৪৬/৯ (সল্ট ৬২, জ্যাকস ২১, ব্রুক ১৪; ভেল্লালাগে ৩/২৬, থিকশানা ২/২১, মাদুশাঙ্কা ২/২৫, চামিরা ১/৩৪)।

শ্রীলঙ্কা: ১৬.৪ ওভারে ৯৫ অলআউট (শানাকা ৩০, কামিন্দু ১৩; জ্যাকস ৩/২২, আদিল ২/১৩, আর্চার ২/২০, ডসন ২/২৭, ওভারটন ১/১৩)।

ফল: ইংল্যান্ড ৫১ রানে জয়ী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

অর্থমন্ত্রী বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App