×

ক্রিকেট

পদ্মা বাসডুবির ঘটনায় সাকিব-তামিমদের শোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

পদ্মা বাসডুবির ঘটনায় সাকিব-তামিমদের শোক

ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় শোকাচ্ছন্ন পুরো দেশ। সামাজিক মাধ্যমে চোখে পড়তেই দেখা যাচ্ছে স্বজন হারানোদের আহাজারি এবং মরদেহ উদ্ধারের করুণ দৃশ্য। স্বাধীনতা দিবসের আগের দিন এই দুর্ঘটনার ছবি অনেকের টাইমলাইনে দেখা যাচ্ছে। শোকে আচ্ছন্ন ক্রিকেটাররাও।

বাসডুবিতে হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাসসহ দেশের তারকা ক্রিকেটাররা। বুধবার সন্ধ্যায় সৌহার্দ্য পরিবহনের বাসটির ডুবে যাওয়ার ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম। ফটোকার্ডটি শোকের কালো আবহে আচ্ছন্ন এবং লেখা, “আমরা শোকাহত ও ২০২৬ সালের ২৫ মার্চ তারিখকে স্মরণ করব।” ক্যাপশনে তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।”

ফেসবুকে আজ সাকিব লিখেছেন, “গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক। এই প্রার্থনা রইল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”

আরো পড়ুন : দৌলতদিয়ায় বাস নদীতে, মৃত বেড়ে ২৩

শোকপ্রকাশ করেছেন নুরুল হাসান সোহানও। ফেসবুকে গত রাতে তিনি লিখেছেন, “ফেরিঘাটে আজকের মর্মান্তিক ঘটনাটি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। এই পথ দিয়েই আমিও চলাচল করি—আজ হয়তো আমিও সেখানে থাকতে পারতাম। আল্লাহ সবাইকে হেফাজত করুন। যারা স্বজন হারিয়েছেন, আল্লাহ তাদের শোক সহ্য করার শক্তি দিন। আমিন।”

শুধু গতকালের সৌহার্দ্য পরিবহনের বাসডুবির ঘটনাই নয়। রেল দুর্ঘটনা, সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় মৃত্যুর খবর, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আনন্দ অনেক পরিবারের জন্য শেষ হয়ে গেছে। গত কদিন ধরে লাগাতার দুর্ঘটনার খবর শুনে দুঃখে ভারাক্রান্ত লিটন ফেসবুকে লিখেছেন, “দেশজুড়ে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর দেখে গভীরভাবে মর্মাহত। এত মানুষের প্রাণহানি ও কষ্ট সত্যিই হৃদয়বিদারক। তাদের পরিবারের মানুষগুলো কী অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা কল্পনাও করা যায় না। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।” রুবেল লিখেছেন, “কেন এত দুর্ঘটনা আমাদের দেশে? ঈদ এলে আমাদের দেশে কেন জানি মিশে যায় শোকের ছায়া। এটা কি আমাদের ভুল, নাকি নিয়তির পরীক্ষা, নাকি আমাদেরই অসচেতনতা?”

কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাস গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ফেরিতে ওঠার সময় পল্টুন ছিঁড়ে নদীতে পড়ে যায়। অনেকে ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে বেঁচে যান। কেউ কেউ সাঁতরে উঠলেও অনেকেই তাদের মা, বাবা, ভাইবোনকে হারিয়েছেন। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ

পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ

খারগ দ্বীপ দখলে চেষ্টা হলে টানা হামলার হুঁশিয়ারি ইরানের

খারগ দ্বীপ দখলে চেষ্টা হলে টানা হামলার হুঁশিয়ারি ইরানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশ

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App