×

ক্রিকেট

বিসিবিতে একদিনে চার পরিচালকের পদত্যাগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম

বিসিবিতে একদিনে চার পরিচালকের পদত্যাগ

ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালকদের পদত্যাগের ধারাবাহিকতা আরো দীর্ঘ হলো। শনিবার (৪ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত দীর্ঘ ম্যারাথন সভার পর একে একে চারজন পরিচালক পদত্যাগ করেছেন।

পদত্যাগের সূচনা করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র সহ-সভাপতি ফায়াজুর রহমান মিতু। সভা শেষে তিনি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান। এর কয়েক ঘণ্টার মধ্যেই একই পথে হাঁটেন শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, শনিবার রাত প্রায় ১০টার দিকে ইমেইলের মাধ্যমে নিজেদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান এই তিন পরিচালক। তানিম বোর্ডের ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে মেহেরব আলম সিকিউরিটি কমিটি এবং মঞ্জুরুল আলম মেডিকেল কমিটির দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের কারণ হিসেবে তারা সবাই ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন।ক

উল্লেখ্য, পদত্যাগকারী চার পরিচালকই ওই দিনের বোর্ড সভায় উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে বিসিবিতে পরিচালকদের পদত্যাগের প্রবণতা বাড়ছে। এর আগেও লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ছিলেন ইয়াসির। সর্বশেষ পদত্যাগের পর বিসিবিতে পরিচালকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ জনে। এর আগে নির্বাচিত ২৩ জন এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ এনএসসি মনোনীত ২ জন পরিচালক নিয়ে বোর্ড গঠিত হয়েছিলয়ে

পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেনকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নতুন নির্দেশনা

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নতুন নির্দেশনা

পূর্বশত্রুতার জের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার সেলিম প্রধান

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার সেলিম প্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App