×

ক্রিকেট

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধিদল আসছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:৩৬ পিএম

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধিদল আসছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণে শিগগিরই বাংলাদেশ সফরে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল।

রোববার (৩১ মে) বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসতে পারে। সফরকালে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে এবং নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইসিসি বোর্ডকে অবহিত করবে।

যদিও আইসিসির সফরসূচি কিংবা প্রতিনিধি দলের সদস্যদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির এই সফরকে বিসিবির নির্বাচন ঘিরে চলমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে।

একই বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে বিসিবির নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর।

আগামী ৭ জুন বিসিবির নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App