×

ক্রিকেট

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। টুর্নামেন্টের পরবর্তী আসর হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবালের মতে, সুষ্ঠুভাবে বিপিএল আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময়ও হাতে নেই।

বুধবার (২৯ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তামিম। তিনি স্পষ্ট জানান, শুধু নিয়ম রক্ষার জন্য তাড়াহুড়া করে টুর্নামেন্ট আয়োজনের পক্ষে তিনি নন।

তামিম বলেন, ‘বিপিএল নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগেও বলেছি, শুধু আয়োজনের জন্য বিপিএল করব না। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে নেই।’

আরো পড়ুন: ওয়ানডে অধিনায়ক লিটন

তিনি জানান, একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের আগে দল নির্বাচন, খেলোয়াড়দের সঙ্গে চুক্তি, সূচি নির্ধারণ, ভেন্যু প্রস্তুত, সম্প্রচারস্বত্বসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পন্ন করতে হয়। এত অল্প সময়ে এসব কাজ শেষ করে মানসম্মত আসর আয়োজন সম্ভব নয় বলেই মনে করেন তিনি।

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন করেই ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান বোর্ড সভাপতি।

তিনি বলেন, ‘যখনই বিপিএল আয়োজন করব, সেটি সঠিকভাবে করব। সব প্রস্তুতি গুছিয়ে নিয়েই মাঠে নামব।’

তামিমের বক্তব্যে বিপিএলের পরবর্তী আসর বাতিলের ঘোষণা না এলেও নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বিসিবির পরবর্তী ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিনে ইসলামী ব্যাংকের ডিপোজিট বাড়ল ৫০০ কোটি টাকা

২ দিনে ইসলামী ব্যাংকের ডিপোজিট বাড়ল ৫০০ কোটি টাকা

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App