×

ক্রিকেট

সৌরভ ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:১৭ পিএম

সৌরভ ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

ছবি : সংগৃহীত

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সৌরভ।

সোমবার (১০ আগস্ট) এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সৌরভের অভিযোগের ভিত্তিতে হুমকির চিঠির উৎস এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে একাধিক হুমকির চিঠি আসছিল। শুরুতে বিষয়গুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। তবে সোমবার তাঁর কার্যালয়ে পাওয়া দুটি চিঠিতে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠজনদেরও ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ। চিঠিগুলোর বিষয়বস্তু, কীভাবে সেগুলো পাঠানো হয়েছে এবং কুরিয়ার ব্যবস্থার মাধ্যমে পাঠানো হলে সংশ্লিষ্ট ট্রেইল খতিয়ে দেখা হচ্ছে। হুমকির চিঠির প্রেরককে শনাক্ত করতে বিভিন্ন দিক থেকে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চিঠিগুলো একটি নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকতে পারে। চিঠির সূত্র উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার এক ব্যক্তির দিকে যেতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে হুমকির পেছনে ওই ব্যক্তি জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App