×

ক্রিকেট

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান কথা বলছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের যৌন হয়রানির অভিযোগের সত্যতা মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত প্রতিবেদনে। তবে ভুক্তভোগীদের পরিচয় ও গোপনীয়তা রক্ষার স্বার্থে প্রতিবেদনটি কখনোই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।

বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহিন এম রহমান বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে তা হাইকোর্টের নির্দেশনার পরিপন্থী হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের পরিচয় প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে প্রতিবেদনটি জনসমক্ষে আনা হবে না।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের যৌন হয়রানির অভিযোগের তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করে বিসিবি। পরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন তিনি।

আরও পড়ুন: সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

ওই রিটের শুনানির সময় বিসিবির পক্ষ থেকে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির বিষয়ে করা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। বিসিবির আইনজীবী জানান, ওই প্রতিবেদনে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

মাহিন এম রহমান আরও বলেন, ২০০৯ সালের ১৪ মে কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিলেন, তার আলোকে বিসিবি ইতোমধ্যে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করেছে।

তিনি জানান, ভুক্তভোগীদের পরিচয় ও গোপনীয়তা সুরক্ষিত রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন দিশা

তাহসিফ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন দিশা

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

তাহসিফ হত্যা মামলা দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App