×

জাতীয়

তাহসিফ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন দিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

তাহসিফ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন দিশা

ছবি : সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশাকে নতুন করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে নৌ-পুলিশ। আগের দফায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এ আবেদন জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আগের দফায় চার দিনের রিমান্ডে দিশাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে মামলার মূল রহস্য উদঘাটন এবং এসব তথ্য যাচাইয়ের জন্য তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দিশা জানিয়েছেন, তাহসিফ সাউরির সঙ্গে ঘটনার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরা এলাকার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন তিনি। একই দিন সন্ধ্যায় একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ খাওয়ার কথাও জানিয়েছেন। এ ছাড়া তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজেও গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন দিশা।

তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, দিশা তাহসিফের সঙ্গে বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘোরাঘুরি এবং নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে একসঙ্গে অবস্থানের কথা জানিয়েছেন। তদন্তের স্বার্থে তার দেওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তিনি একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরবতা পালন করেছেন বলে রিমান্ড আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনে মামলার আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, দ্বীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন। দিশা ও দ্বীপের দেওয়া বক্তব্য পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন।

এ ছাড়া তাহসিফ সাউরির মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে দিশার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছেন তদন্ত কর্মকর্তা।

মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে আবেদনে সাতটি যুক্তি তুলে ধরা হয়েছে।

তবে নতুন রিমান্ড আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার পরীমণির ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

এবার পরীমণির ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ঈদ-পূজায় ছুটি ১৩ দিন

ঈদ-পূজায় ছুটি ১৩ দিন

তাহসিফ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন দিশা

তাহসিফ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন দিশা

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App