×

জাতীয়

ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার, ছাড়া পেলেন রাজীব ঘোষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম

ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার, ছাড়া পেলেন রাজীব ঘোষ

ছবি: সংগৃহীত

টেলিভিশন চ্যানেল ডিবিসির মহাখালীর কার্যালয় থেকে ধরে নেওয়া চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মধ্যরাতে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ডিবি কার্যালয়ে নেওয়া চ্যানেলটির সাবেক চেয়ারম্যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ডিবি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ডিবি সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার সকালে ইকবাল সোবহান চৌধুরীকে আদালতে হাজির করা হবে। একই সঙ্গে ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে ইকবাল সোবহানকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও রাজীব ঘোষকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

ডিবিসি নিউজ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইকবাল সোবহান চৌধুরী আওয়ামী লীগ সরকার পতনের আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তারপরও তিনি মাঝেমধ্যে প্রতিষ্ঠানটিতে আসা–যাওয়া করতেন। বুধবার দুপুরের দিকে অফিসে এসে নিজেকে ডিবিসি নিউজের চেয়ারম্যান দাবি করেন তিনি। একপর্যায়ে বেলা তিনটার দিকে তিনি কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশের সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান। সে সময় রাজীব ঘোষকেও নিয়ে যান ডিবি পুলিশের সদস্যরা।

এ বিষয়ে বুধবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যদি তিনি আটক হয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

সংসদে কৃষকদের 'মূর্খ' বললেন এমপি

সংসদে কৃষকদের 'মূর্খ' বললেন এমপি

গোপালগঞ্জে সারাদিন যা যা ঘটলো

গোপালগঞ্জে সারাদিন যা যা ঘটলো

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App