×

ক্রিকেট

কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং বাংলাদেশের, সেমিতে পাকিস্তানের লক্ষ্য ১৩৯

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং বাংলাদেশের, সেমিতে পাকিস্তানের লক্ষ্য ১৩৯

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ভালো কিছুর স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে তারা সেমিফাইনালে ওঠে। কিন্তু ফাইনালে চোখ রেখে পাকিস্তানের বিপক্ষে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যুব টাইগাররা। ৫০ ওভারের ম্যাচে তারা ৩১.৪ ওভারেই মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেছে।

আজ (বৃহস্পতিবার) পাকিস্তান অ-১৯ দলের বিপক্ষে সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে ছন্নছাড়া ছিল বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত উইকেট হারানোর দলটির সর্বোচ্চ রানের জুটি ছিল স্রেফ ৪৩। ব্যক্তিগতভাবে ওপেনার আব্দুল্লাহ আল মুহি ছাড়া আর কেউই ‍বলার মতো কিছু করতে পারেননি। তার ব্যাটে এসেছে ৫০ রান।

টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হওয়ায় বাংলাদেশের বড় সংগ্রহের আশা ভেস্তে গেছে। জারিফ সিয়াম, কাউসার আহমেদ, ফরিদ হাসান ও আহসান আল মুমিন কেউই রান পাননি। ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে বাংলাদেশ। তবুও কেউ হাল ধরার উপযোগী মানসিকতাও দেখাননি। উল্টো কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান মুনিম আজ করলেন স্রেফ ১ রান। অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল ২৬ বলে ১৭ রান করেন। শেষদিকে আল রাফি ২০ ও রাকিবুল হোসেন ২৬ রান করলে বাংলাদেশ দেড়শ ছোঁয়ার স্বপ্ন দেখে। তবে সেটিও হয়নি শেষ পর্যন্ত। ৩১.৪ ওভারেই ১৩৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের পক্ষে পেসার রিজওয়ানউল্লাহ সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন। মোহাম্মদ সায়েম শিকার করেন ২ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App