×

জাতীয়

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে রাজনৈতিক দলগুলোকে সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই পিছিয়ে নেই। নিজেদের যোগ্যতা ও দক্ষতায় তাঁরা এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার বলেন, দেশের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায় সবচেয়ে বেশি। রাজনীতিবিদরা নিজেদের সংশোধন করতে পারলে দেশের সামগ্রিক পরিস্থিতিরও পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন, তাঁদের পক্ষে দেশ কীভাবে এবং কেন পরিচালিত হয়, তা বোঝা কঠিন। রাজনীতিবিদরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

আত্মসমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতিবিদরা অনেক সময় দলীয় রাজনীতির মাধ্যমে কীভাবে নিজেদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, তা নিয়েই ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তাঁদের বিবেচনায় আসে না।

বিগত তিনটি জাতীয় নির্বাচনের সমালোচনা করে স্পিকার সেগুলোকে ‘প্রহসনের নির্বাচন’ বলে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, দেশে এখন আর সেই প্রহসনের নির্বাচনের সংস্কৃতি নেই। এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।

নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে স্পিকার বলেন, দেশের নারীরা এখন নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তাঁদের আর সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে আসার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।

এ সময় সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে রাজনৈতিক দলগুলোকে সরাসরি নির্বাচনে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

নাহিদ ইসলাম ‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App