×

অপরাধ

পরিবার থেকে বিয়ে মেনে না নেয়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৪:১২ পিএম

পরিবার থেকে বিয়ে মেনে না নেয়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা

পরিবার থেকে বিয়ে মেনে না নেয়ায় সোমবার বিষপানে স্ত্রী মার্জিয়া জান্নাত এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী সবুজ মিয়া। ছবি: ভোরের কাগজ

বিয়ে মেনে না নেয়ায় একযোগে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী দুজনেই। সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জে এ ঘটনা ঘটে। স্ত্রী মার্জিয়া জান্নাত (১৯) বিষপানে ও স্বামী সবুজ মিয়া (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, প্রায় এক বছর তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেলে তারা দুজন গোপনে কাজী অফিসে বিয়ে করেন। কিন্তু ছেলের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি। তাই মেয়েকে জোর করে বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। তারা দুজন সর্বশেষ ফোনে কথা বলেন সোমবার রাত ১০টার দিকে। এরপর রাত ১২টার দিকে দুই পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে এবং তারা দুজন আত্মহত্যা করেন।

স্বামী সবুজ বাবার সঙ্গে দিনমজুরের কাজ করেন এবং তার পরিবার বেশ দরিদ্র। অন্যদিকে স্ত্রী মার্জিয়া কলেজছাত্রী এবং তার বাবা বেশ অবস্থাসম্পন্ন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ রাতেই তাদের দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App