×

অপরাধ

কাঠ কাটা নিয়ে তর্ক: যশোরের চৌগাছায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০৯:১৬ এএম

কাঠ কাটা নিয়ে তর্কের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাইয়ের পরিচয় টেঙ্গুরপুর গ্রামের আব্দুর রহমানের দুই ছেলে ইউনুস আলী খান (৬০) ও আইয়ুব আলী খান (৫৫)।

দুই ভাইকে কুপিয়ে হত্যার সময় গুরুতর আহত হন আইয়ুব আলী খানের ছেলে আশরাফুজ্জামান রনি (৩০)। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, চৌগাছার টেঙ্গুরপুর গ্রামের আফজাল খানের তিন ছেলে মুকুল, বিপুল ও বিল্লাল নিহতদের কাঠের গোলায় শ্রমিকের কাজ করতো। বৃহস্পতিবার রাতে কাঠ কাটাকে কেন্দ্র করে মালিক-শ্রমিকের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে কুড়াল দিয়ে কুপিয়ে ইউনুস আলী ও আইয়ুব আলীকে কুপিয়ে হত্যা করে। এসময় আশরাফুজ্জামান আহত হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষদের হামলায় কুড়ালের আঘাতে দুই ভাই নিহত হয়েছে। মৃতদেহ উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App