×

অপরাধ

বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৪:০১ পিএম

বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

অভিযুক্ত আলমগীর (ছবি: ভোরের কাগজ)

নাটোরের বাগাতিপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ আলমগীর (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে অভিযুক্ত আলমগীরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার (১৪ নভেম্বর) তাকে আটক করে পুলিশ। আলমগীর উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া হাজামপাড়া গ্রামের মকছেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১২ নভেম্বর) দুপুরে প্রতিবেশী আলমগীরের মেয়ের সাথে খেলার ছলে তার বাড়িতে যায় ওই শিশুটি। ভ্যান চালক আলমগীর বাড়িতে এসে তার মেয়ের সাথে খেলতে দেখে শিশুর হাত ধরে নিজ ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করে বিভিন্ন ভয়ভীতি সহ হত্যার হুমকি দেয়। অভিযুক্ত আলমগীরের ছোট ভায়ের বউ বিষয়টি টের পেয়ে ঘরে ডুকে শিশুটিকে বকাঝকা দেয়। শিশুটি বাড়ি গেলে তার কাছে বকাঝকার কারণ জানতে চাইলে ঘটনাটি খুলে বলে তার মাকে। এ ঘটনায় শিশুর মা সোমবার বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, শিশুর মায়ের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্ত আলমগীরকে আটক করা হয়েছে। আটককৃতকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App