×

অপরাধ

মদনে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৩:১৭ পিএম

মদনে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

ছবি: ভোরের কাগজ

নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় সাজাত মিয়া (৩২) নামের এক যুবক খুন হয়েছে। এই ঘটনায় আরো চারজন আহত রয়েছে। আহত মানিক মিয়ার (৬০) অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপতালে পাঠানো হয়েছে। অন্য আহত রহমত আলী ও সুজাতকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মজিদ (৬২) নামের একজনকে আটক করেছে পুলিশ। তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সাজাত মিয়া মাখনা গ্রামের মানিক মিয়ার ছেলে। পেশায় কৃষক ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মাখনা গ্রামের নিহত সাজাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের চাচাতো বোন জামাই। কিছুদিন আগে সাজাত মিয়ার পালিত হাঁস নিয়ে যায় শ্যালক কবির হোসেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে মামলা হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়। মঙ্গলবার সকালে সাজাত মিয়া বাড়ির সামনের হাওরে তার পালিত হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসে থাকে। এ সময় শ্যালক কবির হোসেন ও শহীদ মিয়ার সঙ্গে সাজাদ মিয়ার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে কবির হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাজাদ মিয়ার ওপর হামলা করে। এ সময় আরো চারজন আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজাতকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ভোরের কাগজ প্রতিনিধিকে জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মজিদ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App